বেকা সিলেট ইউনিটের বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৪:২৪ অপরাহ্ন

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির অষ্টম মাসিক ও বার্ষিক সাধারণ সভা শনিবার বিকেলে দি এইডেড হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি সিলেট মেট্রোপলিটন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায় পরিচালনায় সভার শুরুতে গত ৮ নভেম্বরের অনুষ্ঠিত মাসিক সভার সিদ্ধান্ত ও প্রস্তাবসমূহ সম্পাদক বিভাস রায় উত্থাপন করলে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহিত হয়। সভায় বক্তব্য রাখেন বেকা সিলেট ইউনিটের সহ সভাপতি মো. আতিকুর রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আহমেদ, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, সমাজকল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মুহিবুর রহমান, নির্বাহি সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মোহা. আব্দুল লতিফ, কো-অপ্ট সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছদরুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসাইন, জুনায়েদ আহমেদ, সাধারণ সদস্য এডভোকেট তাজরীহান জামান, কর আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম, মোঃ ইমাদ হোসেন, এনামুল হক, নাঈম ইকবাল চৌধুরী ও নূরুন নাহার লাবনী প্রমুখ। বিজ্ঞপ্তি





