উপশহরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৩:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর উপশহর থেকে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শাহপরান (র.) থানাধীন শাহজালাল উপশহর ব্লক-এ, ২নং রোডের ৬নং বাসার সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- শাহপরান থানাধিন শিবগঞ্জ সোনারপাড়া নবারুন-৬৪ বাসার মৃত ইলিয়াছ মিয়ার পুত্র হেলিম আহমদ (৪০) ও একই থানাধিন গোলাপবাগ এ ব্লকের ৭নং রোডের ৪নং বাসার মৃত ময়না মিয়ার পুত্র বাবলু (৫২)।
রোববার (১ ফেব্রুয়ারী) সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





