কোম্পানীগঞ্জে বিপুল বিদেশী মদসহ গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৯:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের জুগিরগাও এলকায় মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জের পুটামারা গ্রামের নাঈম উদ্দিনের পুত্র ওয়ারিস আহমেদ, আহাদ আলীর পুত্র জয়নাল আবেদীন ও আব্দুর রবের পুত্র সোহেল আহমদ। এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্থানীয়ভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে। আটককৃতদের আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





