কোম্পানীগঞ্জে এনসিপির আহ্বায়ক ওবায়েদ, সদস্য সচিব সালমান
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৬:৫৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ওবায়েদ আহমদকে আহ্বায়ক ও সালমান আহমদকে সদস্য সচিব করে করে ৬ মাসে জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
রোববার সিলেট জেলা কমিটির আহ্বায়ক জুনেদ আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফের স্বাক্ষরিত কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন, জুবায়ের আহমদ, মো. খালেদ আহমদ, কয়েস আহমদ, রুবেল আহমদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মিন্নত আলী, যুগ্ম সদস্য সচিব জাকির হোসেন, ইসরাক আহমদ, ফারুক মিয়া, মুক্তার আহমদ, আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলন, জসিম উদ্দিন, শামসুদ্দিন, জুলাই ও গণঅভ্যুত্থান সম্পাদক জুয়েল আহমদ, সদস্য রবিন আহমদ, সুহেল মিয়া, আলিম উদ্দিন, মামুন বাদশাহ আলিম, ইব্রাহিম আলী, রুবেল রানা, গুলজার হোসেন, নুরুল আমিন, রুমন খান, নাজিম উদ্দীন, আক্তার হোসেন ও আব্দুল্লাহ।




