মোগলাবাজারে ৪ জুয়াড়িসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২১:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের মোগলাবাজার থানাধিন এলাকা থেকে ৪ জুয়াড়ি ও ১ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার পৃথক অভিযানে কুচাই ও সিলাম থেকে তাদের আটক করা হয়।
রোববার মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার ‘কুচাই পশ্চিম বন’ এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়াড়িকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- মোগলাবাজার থানার ৪০নং ওয়ার্ডের কুচাই গ্রামের মৃত আকবর আলীর ছেলে হৃদয় মাহমুদ (৫২), হবিগঞ্জের নবিগঞ্জ থানার মুরাদপুর গ্রামের ছর উদ্দিনের পুত্র সামাদ (৩৪), মোগলাবাজার থানার কুচাই পশ্চিমপাড়ার মৃত মুসলিম আহমদের পুত্র সফাত আহমদ (৪২) ও দক্ষিণ সুরমা থানার খোজারখলা গ্রামের মৃত আফতাব মিয়ার পুত্র আমির হোসেন (৫২)।
এদিকে শনিবার দিবাগত রাত ৩টার দিকে মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের নিজ সিলামস্থ নিজ বাড়ী থেকে গাজাসহ মো: লায়েক মিয়া (৫৭)কে আটক করেছে পুলিশ। তিনি ঐ এলাকার মৃত ননা মিয়া প্রকাশ ওয়ারিছ আলীর পুত্র। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





