টানা ৯ ঘণ্টা চলবে ভোটগ্রহণ
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৮:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘন্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি জানায়, এবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে মোট ৯ ঘণ্টা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি এবার নতুনভাবে পোস্টাল ভোট ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। একদিনে দুটি ভোট আয়োজনের কারণে বাড়তি সময় প্রয়োজন বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য নির্বাচনগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হতো।





