খাদিম চা বাগান থকে ৬ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৮:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর খাদিম চা বাগান সংলগ্ন এলাকা থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে এয়ারপোর্ট থানাধিন খাদিম চা বাগানের অন্তর্গত বুরজান চা কারখানা সংলগ্ন মাঝলাইন এলাকার শংকর ছত্রীর বসতঘর থেকে প্রকাশ্যে ঝান্ডু-মুন্ডু জাতীয় জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- এয়ারপোর্ট থানাধিন খাদিম চা বাগান এলাকার কুশেন্দ্র ছত্রীর ছেলে শংকর ছত্রী (৩৮), একই এলাকার মৃত নিরেন ডিব্রার পুত্র ইরাক চিচাম (২৭), কুকিল বাউরীর পুত্র শিতেশ বাউরী (২৭), বুরজান চা কারখানার মৃত বাবুল লোহার পুত্র সজীব লোহার (২৬), উত্তর লাইনের শ্রীধাম ছত্রীর অধীর ছত্রী (৩৪) ও বাগমারা কোনার কানন ছত্রীর পুত্র দিবাকর ছত্রী (২৩)।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




