শান্তিগঞ্জে প্রবাসী নেতাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৭:৫৫ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সংযুক্ত আরব আমিরাতের সারজাহ বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েছ তালুকদারকে প্রবাসে গমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দিয়েছে পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দামোধরতপী পয়েন্টে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আকিল মিয়া। ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের প্রাক্তন ইউপি সদস্য আবদাল মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক নূর উদ্দিন, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এড. আতাউল হোসেন, বিএনপি নেতা তারিছ মিয়া, সুশান্ত বিশ্বাস, আমির হোসেন জুনেদ, মো. শরীফ তালুকদার, আমিরুল হক, জুয়েল রানা, যুবদল নেতা লোকমান আহমদ, রেজাউল হক, স্বেচ্ছাসেবকদল নেতা মিয়া সাইফুল ও দুলাল মিয়া।
এসময় মামুন মিয়া, জামিল হক, জবর আলী, ঈসমাইল আলী, আবদুল করিম, আবুল কালাম, ইছিম আলী, কাছা মিয়া, ইজাদ মিয়া, মাসুক মিয়া ও চাঁন মিয়াসহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





