জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আলোকিত জীবন

মোবারক হো মাহে রমজান 


প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৮:১০:৪৫ অপরাহ্ন

ইমাম তিরমিজী র. হজরত আনাস রা. থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী সা. প্রতি রমজানের শেষ দশদিন ইতিকাফ করতেন। এক বছর তিনি ইতিকাফ করতে পারেন নি। সে জন্যে পরের বছর বিশদিন ইতিকাফ করেন।
রমজানের শেষ দশদিনে ইতিকাফ করা সুন্নাত মুয়াক্কাদাহ কেফায়া। অর্থাৎ মুসলমানদের সামষ্টিকভাবে এ সুন্নাতের ব্যবস্থাপনা করা উচিত কারণ হাদিসগুলোতে এ বিষয়ে জোর দেওয়া হয়েছে।
এজন্যে মুসলমানগণ যদি সামষ্টিকভাবে এ সুন্নাত পরিত্যাগ করে তাহলে গুনাহগার হবে। যদি এলাকার কিছু লোকও এ সুন্নাত পালনের ব্যবস্থাপনা করে তাহলে, যেহেতু তা সুন্নাতে কেফায়া, এ অল্প লোকের ইতিকাফ সকলের জন্যে যথেষ্ট হবে।
আরবি ‘ইতিকাফ’ শব্দের আভিধানিক অর্থ অবস্থান করা, স্থির থাকা, কোনো স্থানে আটকে পড়া বা আবদ্ধ হয়ে থাকা। শরিয়তের পরিভাষায় রমজান মাসের শেষ দশক বা অন্য কোনো দিন জাগতিক কাজকর্ম ও পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদতের নিয়তে মসজিদে বা ঘরে নামাজের স্থানে অবস্থান করা ও স্থির থাকাকে ইতিকাফ বলে। এর উদ্দেশ্য আল্লাহর আনুগত্য, সওয়াব অর্জনের প্রত্যাশা এবং লাইলাতুল কদর লাভের আশা করা। এ কাজের দ্বারা একদিকে যেমন ইতিকাফকারী সকল ধরনের অহেতুক কথাবার্তা ও মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারবে এবং অন্যদিকে আল্লাহর সাথে তার সম্পর্ক মজবুত হয়। রমজানের শেষ দশদিন ইতিকাফ সম্পর্কে বায়হাকীর একটি হাদিস। নবী করীম সা. বলেছেন, ‘ যে ব্যক্তি রমজানের শেষ দশক ইতিকাফ করবে, তার জন্য দুই হজ ও দুই ওমরার সওয়াব রয়েছে।’ এছাড়া তিরমিজী শরীফের অপর একটি হাদিসে রাসূল সা. আরও বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এক দিনের ইতিকাফ করলো, তার ও দোজখের মধ্যখানে আল্লাহ এমন তিনটি পরিখা তৈরি করে দেবেন, যার একটি থেকে অপরটির দূরত্ব হবে পূর্ব ও পশ্চিমেরও বেশি।’
এছাড়া ইতিকাফে থাকার কারণে যেহেতু ইতিকাফকারী ব্যক্তি বাইরে বের হতে পারে না এজন্য তার বাইরে বের না হতে পারার কারণে যে সওয়াব থেকে সে বঞ্চিত হবে আল্লাহ ঐ ব্যক্তির সেই সওয়াব পূরণ করে দেবেন। বাইরের সওয়াব থেকে বঞ্চিত মানে হলো ইতিকাফের বাইরে যারা থাকবে তারা তো নানান ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম যেমন কাউকে সাহায্য করা, রোগীর সেবা করা ইত্যাদি কাজ দ্বারা সওয়াব অর্জন করার সুযোগ পাবে। কিন্তু ইতিকাফকারী বাইরে বের হতে না পারার করণে সেই কাজগুলো করতে পারে না। কিন্তু আল্লাহ তাকে এ থেকে নিরাশ করবেন না। নবী সা. বলেছেন, ‘ইতিকাফকারী ব্যক্তি যাবতীয় পাপ থেকে মুক্ত থাকে আর ইতিকাফে লিপ্ত থাকার জন্য কোনো ব্যক্তি বাইরের কোনো নেক কাজ করার সুযোগ থেকে বঞ্চিত থাকলেও ওই নেক কাজগুলোর পূর্ণ নেকি সে লাভ করবে’।
ইতেকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে, আল্লাহ্র আনুগত্যপূর্ণ কাজ তথা কুরআন তিলাওয়াত, নফল নামাজ ইত্যাদিতে মাশগুল থাকা। কেননা ইতিকাফের উদ্দেশ্যই হচ্ছে এটা। তবে সামান্য কথাবার্তায় কোন অসুবিধা নেই বিশেষ করে কথা যদি উপকারী হয়। রমজানে ইতিকাফের সময় ২০ তারিখ সূর্য অস্ত যাওয়ার কিছু আগে থেকে শুরু হয় এবং ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে যায়। ইতিকাফকারী পুরুষ ২০ রমজান আসরের নামাজের পর সূর্যাস্তের আগে মসজিদে পৌঁছাবেন । এখানেই খাওয়া দাওয়া করবেন এবং ঘুমাবেন। বিনা প্রয়োজনে এখান থেকে বের হবেন না। তবে প্রস্রাব পায়খানা বা ফরজ গোসল ইত্যাদি কাজে অথবা শরিয়তের প্রয়োজনে যেমন জুমার নামাজ প্রভৃতির জন্য বের হওয়া জায়েজ। জুমার নামাজ বলতে যে মসজিদে ইতিকাফ করবেন সেই মসজিদ যদি জামে মসজিদ না হয়। জামে মসজিদ হলে তো আর জুমার জন্য বের হবার দরকার নেই।
মসজিদুল হারামে ইতিকাফ করলে তা সবচেয়ে উৎকৃষ্ট। তারপর মসজিদে নববীতে এবং তারপর বায়তুল মাকদেসে। তারপর উৎকৃষ্ট ইতিকাফ হয় কোনো জামে মসজিদে। তারপর মহল্লার মসজিদে যেখানে জামায়াতে নামাজ হয়। মসজিদ ছাড়া পুরুষের ইতিকাফ সহিহ হবে না। মহিলারা ঘরের নির্দিষ্ট স্থানে, যেখানে তিনি নামাজ আদায় করেন, সেখানেই ইতিকাফ করবেন। বাড়ির নির্দিষ্ট স্থান না থাকলে যেকোনো পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে ইতিকাফ করবেন এবং ঈদের চাঁদ উদয় না হওয়া পর্যন্ত ইতিকাফের স্থান ত্যাগ করবেন না।

আলোকিত জীবন এর আরও খবর
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ

একটি রক্তাক্ত শুক্রবার

একটি রক্তাক্ত শুক্রবার

উস্তাদ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী : জনবান্ধব এক বুজুর্গ আলেম

উস্তাদ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী : জনবান্ধব এক বুজুর্গ আলেম

প্রেরণার বাতিঘর: অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.)

প্রেরণার বাতিঘর: অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.)

সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা
আন্তর্জাতিক বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা
ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হাই
ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হাই
জিডিএফের সংবর্ধনা পেলেন নিহার রঞ্জন
জিডিএফের সংবর্ধনা পেলেন নিহার রঞ্জন
বড়লেখায় সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগ
বড়লেখায় সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগ
মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন
মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন
পুলিশ ক্যাম্প আর ভূমি অফিসের পাশে চলছে টিলা কেটে মাটি বিক্রি
পুলিশ ক্যাম্প আর ভূমি অফিসের পাশে চলছে টিলা কেটে মাটি বিক্রি
হবিগঞ্জে ৫৫ বিজিবির ৪৮ কেজি গাঁজাসহ আটক ১
হবিগঞ্জে ৫৫ বিজিবির ৪৮ কেজি গাঁজাসহ আটক ১
সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে এবার শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে এবার শিশুর মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৭
এসআরবির অভিযানে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক সাউন্ড গ্রেনেড উদ্ধার
এসআরবির অভিযানে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক সাউন্ড গ্রেনেড উদ্ধার
সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ঘিরে এসএমপির নিরাপত্তা সমন্বয় সভা
সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ঘিরে এসএমপির নিরাপত্তা সমন্বয় সভা
এসএমপির মিনি ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
এসএমপির মিনি ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
জৈন্তায় কলেজের পাশ থেকে মরদেহ উদ্ধার
জৈন্তায় কলেজের পাশ থেকে মরদেহ উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top