পাইলটিয়ান এলামনাই ইউকে’র ক্রীড়া সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪২:৫০ অপরাহ্ন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়-এর শিক্ষার্থীদের জন্য পাইলটিয়ান এলামনাই ইউকে’র উদ্যোগে এবং জিইসিসি’র সহযোগিতায় ক্রিকেট জার্সি ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী স্কুলের ক্রীড়া শিক্ষক ও প্রধান শিক্ষিকার হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা শেফালী খানম, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শারিরীক শিক্ষার শিক্ষক মাসুক মিয়া, পাইলটিয়ান এলামনাই এসোসিয়েশন এর সভাপতি ডা. নাসিম আহমেদ, সেক্রেটারি আহমেদ জিন্নুন দারা, সাংগঠনিক সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন, দফতর সম্পাদক ইয়ামিন শাহরিয়ার ইনু, সদস্য আশফাক কামরান চৌধুরী, হরিপদ দে, সাবেক শিক্ষার্থী এবং বিসিবি সিলেট ডিভিশনের ম্যানেজার ও কোচ আলী ওয়াসিকুজ্জামান অনি, সাবেক শিক্ষার্থী এবং বর্তমান খেলোয়াড় ইমতিয়াজ চৌধুরী তান্না, শিক্ষক মির্জা শরীফুল ইসলাম ও মাহমুদুর রহমান প্রমুখ।
পাইলটিয়ান ইউকে এলামনাই এসোসিয়েশন এর সদস্য মোকাম্মেল হোসেন এর উপস্থিতিতে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। ইউকে এলামনাই এসোসিয়েশন এর অন্যতম সদস্য শাহ মাহমুদ হাসান এবং আখলাক আহমেদ (জিইসিসি’র কর্ণধার) এর উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন। বিজ্ঞপ্তি





