ওসমানীনগরে দুই স্বাস্থ্য পরিদর্শকের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৯:১৯ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেছেন, উপজেলা পর্যায়ের মাঠের স্বাস্থ্যকর্মীরাই প্রান্তিক জনগোষ্ঠির প্রকৃত স্বাস্থ্যবন্ধু হিসেবে কাজ করছেন। একটি সমাজের স্বাস্থ্য খাতের উন্নতি সাধন করতে তাদের ভূমিকা অনস্বীকার্য। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় একজন স্বাস্থ্যকর্মী মাঠে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে হবে।
তিনি মঙ্গলবার দুপুর ১টার দিকে গোয়ালাবাজারস্থ ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক মো. আলা হোসেন ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক নীহার রঞ্জন দেব-এর চাকুরী জীবন শেষে সহকর্মীদের দেওয়া এক বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল আহসান-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত এমটি (ইপিআই) নিউটন ধর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, ডা. নুরে আলম শামিম, ডা. হেপি দাস, ডা. সপ্নীল সৌরভ রায়, এমও ডা. শারমিন আক্তার, এএইচআই ডা. রাশিদা খানম চৌধুরী, এমডব্লিউ ইস্পাহানী সেতু।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মো. আলা হোসেন ও নীহার রঞ্জন দেব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাব, ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, সিএইচসিপি মতিলাল দত্ত, আতবিয়া মূর্শিদা, এইচএ রসরাজ দাস ও এইচআই সুষেন চন্দ্র দাশ।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন চেয়ারম্যান, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হাদী, দৈনিক আমার দেশ প্রতিনিধি সাইফুর এম. রেফুল, ডা. আমাতুল হক বুশরা, মো. রফিক হোসেন, আব্দুস সাদেক প্রমূখ। সভা শেষে সহকর্মীরা সংবর্ধিত অতিথি স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন ও নীহার রঞ্জন দেবের হাতে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে বিদায় প্রদান করেন।





