গণদাবী পরিষদের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২২:০০ অপরাহ্ন
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মো. বদরুল ইসলাম জাহাঙ্গীর এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে একশ্রেণির কালোবাজারী সিন্ডিকেট অন্যায় ফায়দা হাসিলের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, ডাল, ছোলা, তেল ইত্যাদির দাম বাড়িয়ে দেয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম নিয়ন্ত্রণে রাখার জোর দাবী জানান।
সভায় বক্তারা সিলেটের কৃতিসন্তান মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি ওসমানীর ৪২তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত করে তাঁর আত্মার শান্তি কামনা করে সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিক পালনের জন্য জোর দাবী জানান। সিলেট গ্যাস ফিল্ডের ৭নং কূপে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নতুন করে উত্তোলন করা হচ্ছে, অথচ সিলেটের স্থানীয় মানুষের ঘরে গ্যাস না দিয়ে জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া হচ্ছে। বক্তারা সিলেটের ঘরে ঘরে জরুরী ভিত্তিতে গ্যাস সংযোগ প্রদানের জোর দাবী জানাচ্ছি, অন্যথায় আন্দোলন গড়ে তুলে, জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া বন্ধ করে দেওয়া হবে।
সভায় সিলেট-আখাউড়া ডাবল রেললাইন এবং সিলেট-ছাতক রেল লাইন জরুরী ভিত্তিতে চালু করার জন্য এবং দীর্ঘ দিন কেন বন্ধ রাখা হল তা তদন্ত করে বের করা এবং রেলওয়ে লাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা বাসা-বাড়ী, দোকান, মার্কেট উচ্ছেদ ও সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জোর দাবী জানান।
সভায় বৃহত্তর সিলেটের দাবী দাওয়া আদায়ের সিলেটের রাজনীতিবিদদের জোরালো ভূমিকা পালনের জন্য অনুরোধ জানিয়ে প্রস্তাবিত সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ এবং সিলেট-আখউড়া রেল লাইন ডাবল রোডের কাজ দ্রুত গতিতে শুরু করার জন্য জোর দাবী জানান। সভায় চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বোগ ও ক্ষোভ প্রকাশ করে উক্ত বিষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান বক্তাগণ। সভায় বৃহত্তর সিলেটের সকল সরকারি, বেসরকারি অফিসে ১০০% সিলেটী লোক নিয়োগের জন্য জোর দাবী জানানো হয়। সভায় সিলেট মহানগরের রিক্সা, সিএনজি ভাড়া নির্ধারণ, দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের অন্তর্গত হাজরাই মৌজার বাগরখাল জরুরীভিত্তিতে খনন এবং ম্যাপ অনুযায়ী খালের দুই পাশের অবৈধ স্থাপনা জরুরী ভিত্তিতে উচ্ছেদের জন্য জোর দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল অদুদ, কামরুজ্জামান তারা, মারিয়ান চৌধুরী মাম্মি, ডাঃ হাবিবুর রহমান, সাংবাদিক এম.এ হান্নান, ক্ষমা রাণী দে, এডভোকেট মামুন উর রশিদ, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, রায়হান আহমদ, জাকারিয়া আহমদ মুমিন, রহিমা বেগম, নাদিয়া ফেরদৌস সহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি




