বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী সিলেট আসছেন আজ
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫:০৬ অপরাহ্ন

বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দুই দিনের সফরে সিলেট আসছেন। আজ শুক্রবার ও শনিবার সিলেটে বিভিন্ন সরকারী ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
আজ শুক্রবার সকাল ৮.০৫মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে এসে পৌঁছাবেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। জুমআ’র নামাজ হযরত শাহজালাল (রহ:) মসজিদে আদায় করে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও মুসল্লিদের সাথে কুশল বিনিময় করবেন। পরে দরগাহ হযরত শাহজালাল (রহ:) হতে হযরত শাহপরান (রহ:) মাজারের উদ্দেশ্যে যাত্রা হযরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত শেষে গাজী বুরহান উদ্দিনের মাজারের উদ্দেশ্যে যাত্রা গাজী বুরহান উদ্দিন এর মাজারে জিয়ারত করবেন। দক্ষিণ সুরমার তেতলিতে ইফতার মাহফিলে যোগদান করবেন।
শনিবার সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করবেন। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজ সম্মেলনকক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করবেন। নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের সকল রাজনৈতিকদলের নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে যোগদান। রাত ১১:২০ ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। বিজ্ঞপ্তি




