শাবিতে টেবিল টেনিস ক্লাবের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২:৪৪ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেবিল টেনিস ক্লাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে টেনিস ক্লাবের উদ্বোধন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান ও শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ-বিন-আম্বিয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক এসএম সাইদুর রহমান, শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মেহের আরা বেগম ও ড. মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। আমি আশা প্রকাশ করছি, শাবিপ্রবি টেবিল টেনিস ক্লাব ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। বিজ্ঞপ্তি





