জাহেদ তালুকদারের মাতৃবিয়োগে স্বেচ্ছাসেবক দলের শোক
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৫:১৪ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট হাউজিং এস্টেট নিবাসী জাহেদ তালুকদারের মাতা সুলতানা রাজিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
নেতৃবৃন্দ সুলতানা রাজিয়ার মৃত্যুতে তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন ও পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন সেই প্রার্থনা করেন। বিজ্ঞপ্তি




