শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ৭:১৩:৫৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর উদ্যোগে ৭৫০টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার শ্রীমঙ্গলের সোনা মিয়া রোডের বকস বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আছকির মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি আহমদ চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সাবেক পৌর কাউন্সিলর মো. ছাদ উদ্দিন, সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর মো. সালাহউদ্দিন, মাওলানা নোমানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর প্রচার সম্পাদক ফয়েজ বকস। এসময় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোস্তাক এলাহি চমন। তিনি এই মানবিক কার্যক্রমে উপস্থিত হয়ে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বক্তারা বলেন, প্রবাসে বসবাস করেও শ্রীমঙ্গলের মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সোনা মিয়া রোড আলাবকস আহমদ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মজিদ ইসলামপুরি।
এ কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক ফয়েজ বকস ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ। সহযোগিতা করেন মো. ইকবাল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।




