ওসমানীনগরে জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৭:৫৭:১৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে সৎ নেতৃত্ব তৈরি করছে। দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে সমাজে দুর্নীতি থাকবেনা। তাই দেশ সমাজকে সুন্দর করতে সমাজের মানুষকে সৎ লোকের গুরুত্ব বোঝাতে হবে।
তিনি সোমবার বিকেলে গোয়ালাবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে ওসমানীনগর উপজেলা জামায়াতের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবিদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে ও এসিষ্ট্যান্ট সেক্রেটারী সৈয়দ নুরুল ইসলাম শাজাহানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসমানীনগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক রুবেল আহমদ, বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, সেক্রেটারী আনহার আহমদ, তাজপুর ইউনিয়ন আমীর জাহেদুর রহমান, উছমানপুর ইউনিয়ন আমীর সায়েস্তা মিয়া, সেক্রেটারী আব্দুল করিম সাচ্ছু, বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির নির্বাচিত সেক্রেটারি জামায়াত নেতা জামাল আহমদ চৌধুরী, সাদিপুর ইউনিয়ন সেক্রেটারী এমদাদুল হক মিলন, তাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জালাল আহমদ, জামায়াত নেতা মুজিবুর রহমান, আমজাদ আহমদ সুমন প্রমুখ। ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।





