শ্রীমঙ্গলে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৭:৫৯:৪৫ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিতে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী এবং আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী।
অনুষ্ঠানে থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





