বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৮:০০:৪৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দমকল বাহিনীর অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনারকক্ষে সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সুজানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তপন দে চৌধুরী প্রমুখ।




