জুড়ীতে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৮:০২:০০ অপরাহ্ন

জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ীতে ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট, ইউকে ও নয়াবাজার আদর্শ একাডেমি তহবিল এর যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার নয়াবাজার ফাজিল মাদরাস মাঠে আদর্শ দরিদ্র তহবিলের সভাপতি ও নয়াবাজার ফাজিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন, ষোলপনি ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ইছবর আলী, খতিব ও আদর্শ দরিদ্র তহবিল এর সহ: সভাপতি মাওলানা সায়েম উদ্দিন, অর্থ সম্পাদক লৎফুর রহমান, নোমান আহমদ প্রমুখ।
উল্লেখ্য জুড়ী উপজেলার ২৫৫ টি পরিবারের মাঝে ৭ কেজি চাল ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ কেজি চানা, ১ কেজি ময়দা, ১ কেজি চিনি ও নগদ অর্থ প্রদান করা হয়।




