সিলেটে হ্যাল্পিং হ্যান্ডস‘র ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৮:৩৭:৩৩ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক সংগঠন হ্যাল্পিং হ্যান্ডস সিলেট-এর উদ্যোগে নগরীতে সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। মঙ্গলবার নগরীর পীরমহল্লা এলাকায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- হ্যাল্পিং হ্যান্ডস সিলেট-এর প্রধান সমন্বয়ক আবু সালেহ মো: তাহের, সংগঠনের সমন্বয়ক এমদাদুল হক স্বপন, এবি মজুমদার রনি, আশিকুর রহমান তারেক, হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের সদস্য নাজির খান, জুনায়েদ আহমেদ, লুৎফুর রহমান, প্রভাতী সমাজ কল্যান সংঘের সাংগঠনিক সম্পাদক রোমেল আহমেদ, হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের সদস্য মাজহারুল ইসলাম, আরহান ইব্রাহিম, ইসমাইল হোসেন, আজাদ মিয়া, বাদশা, রিপন, গিয়াস, মামুন ও মাহি প্রমুখ। বিজ্ঞপ্তি




