জুলাই শহীদ ও আহতদের পাশে শাবি শিবির
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৯:১৫:১০ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ঈদকে সামনে রেখে শহীদ ও আহত পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করেছে সংগঠনটি। রোববার শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত শহীদ ও আহত পরিবারের বাড়িতে গিয়ে এ সহযোগিতা পৌঁছে দেন। এ সময় তারা শহীদ ও আহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ঈদ উপলক্ষে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, জুলাইয়ে যারা নিজেদের জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা ও মানুষের কল্যাণের জন্য রক্ত দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ছাত্রশিবিরের এ সামান্য উদ্যোগ। ছাত্রশিবির বরাবরের মতো জুলাইয়ের চেতনাকে ধারণ করে তা জাগ্রত রাখতে চায়।




