কুদরত উল্লাহ মসজিদে মাসব্যাপী ২৬তম সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৬, ৮:৫৯:৪৩ অপরাহ্ন

কুদরত উল্লাহ মসজিদে তা‘লীমুল কুরআন সিলেটের উদ্যোগে ২৬তম সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর মসজিদের দ্বিতীয় তলায় কেন্দ্র সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্র কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ আবদুস সালাম আল মাদানী।
তা‘লীমুল কুরআন কেন্দ্রীয় প্যানেল উস্তায ও সিলেট মহানগর সেক্রেটারি ক্বারি আবদুল বাছেত মিলনের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তা‘লীমুল কুরআনের মহানগর দায়িত্বশীল মাওলানা আব্দুল মুকিত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রসময় স্কুলের শিক্ষক মাওলানা আব্দুল মজিদ, ওসমানী হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডা. গোলাম আকবর ও ডা. ইকবাল হোসেন, হাফিজ আব্দুর রহিম রুবেল, সাংবাদিক জাহিদ হাসান, মুহাম্মদ হানিফ, মুহাম্মদ ইয়াসিন, আরাফাত মাহমুদ ফুয়াদ প্রমুখ।
আকিব মোহাইমিনের তিলাওয়াত ও আবু নাঈম আব্দুল্লাহর ইসলামি সংগীতের মাধ্যমে সুচীত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে।
প্রসঙ্গত- আন্জুমানে খেদমতে কুরআনের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদের সার্বিক ব্যবস্থাপনায় কুদরত উল্লাহ মসজিদে কেন্দ্রে মাসব্যাপী কুরআন সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ আবদুস সালাম আল মাদানী বলেন, কুরআন নাযিলের মাস মাহে রমাদ্বান। যারা কুরআনকে আঁকড়ে ধরেছেন, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। পক্ষান্তরে যারা কুরআনকে অবমূল্যায়ন করবে, হাশরের ময়দানে এই কুরআনই তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবে। বিজ্ঞপ্তি




