দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনি’র ড্রেস ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৬, ৯:০৪:৩৫ অপরাহ্ন

দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনি’র মাহে রমজান উপলক্ষে ক্বিরাআত প্রশিক্ষণের পুরস্কার, ড্রেস বিতরণ ও ইফতার মাহফিল সোমবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ক্বিরাআত প্রশিক্ষণের পুরস্কার, ড্রেস বিতরণ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার নাইবে মুহাতামিম হাফিজ মাওলানা ইয়াহইয়া খান।
পুরস্কার বিতরণ মাহফিলে মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা ইয়াহইয়া খান বলেন, ইসলামি জীবনব্যবস্থা, নৈতিক চরিত্র গঠন, কোরআন-সুন্নাহ অনুসরণ, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় শিক্ষার প্রসার ও হাফেজে কোরআন তৈরির মাধ্যমে সমাজে আলোকিত প্রজন্ম গড়ে ওঠে।
মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা মুহিবুর রহমান, মাস্টার মনোয়ার হোসেন মান্না, মাওলানা আবু তাহের মিসবাহ, মাওলানা আল আমিন, মাওলানা জামাল আহমদ জাকারিয়া।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও এলাকার মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন আমির আলী, সুফিয়ান খান, সালমান আহমদ সোহেল, সানুর চৌধুরী, শিমুল আহমদ, আলতাব হোসেন, হরমুজ আলী, আব্দুল কাদির, ফয়জুল ইসলাম, জিল্লুর রহমান, মুক্তার আহমদ, জাকির আহমদ, ফারহান আহমদ, লুবা খান খোকন, আব্দুল মালিক, ফয়জুর আহমদ প্রমুখ। পুরস্কার, ড্রেস বিতরণ ও ইফতার মাহফিল সফল করায় মাদরাসার শুরা কমিটি সদস্যবৃন্দ ও আব্দুল জলিল, আব্দুর রব, ছামি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি




