মিরপুরে ঈদের নামাজ আদায় করলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৬, ১২:৪৫:৫২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জামায়াতের আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ শনিবার সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন তিনি।

এসময় তিনি বলেন, হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে। তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।




