জুড়ীতে বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মাসুদকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৯:১৫:১২ অপরাহ্ন

জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটনিঘাট এলাকায় বটনিঘাট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় ডা. মাসুদ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বটনিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বটনিঘাট প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি আজিজুর রহমান সাবেলের সার্বিক সহযোগিতায় আবু বক্কর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান।
আশিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা হাফিজ মাহমুদ, শিলুয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুবিন উদ্দিন, সাগরনাল ইউপি ১নং ওয়ার্ড সদস্য সানাউল হক চৌধুরী, বটনিঘাট ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সজিব চৌধুরী, জয়নাল আবেদিন, আব্দুল খালেক নাইয়া, মুন্না আহমেদ, হাবিব উদ্দিন, মতিউর রহমান, আব্দুল শুকুর ও লিজু মিয়া প্রমুখ।




