এসএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৮:৫৭:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত আসামী, মাদককারবারী ও চোরাকারবারীসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) এসএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাভূক্ত এলাকায় বিভিন্ন থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী ৪ জন, ৫ পিস ইয়াবাসহ ১জন, মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২৮ জন, নিয়মিত মামলায় ১৬ জনসহ মোট ৪৯জন গ্রেফতার এবং ৪৬১ কেজি ভারতীয় জিরা, ১৫০ পিস ভারতীয় সাবান, ১৭৩ বোতল অলিভ অয়েল তেল ও ৫২০ পিস কিটকাট চকলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেয়। পরে আটক ৪৯জনকে সিলেট কারাগারে প্রেরণ করা হয়। এসএমপির এডিসি (মিডিয়া) মঞ্জুরুল আলম বলেন, মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।




