জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

স্বাধীনতার সুফল নিশ্চিতে গণভোটের প্রতিফলন ও সংস্কার বাস্তবায়নের বিকল্প নেই : এড. জুবায়ের

প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৯:১৩:৫৮ অপরাহ্ন

সিলেট মহানগর জামায়াতের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মহান স্বাধীনতা সংগ্রাম আমাদের প্রেরণার উৎস। মুক্তিযুদ্ধে শহীদান ও বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। লাখো শহীদের রক্তে বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হলেও সুযোগ্য নেতৃত্বের অভাবে স্বাধীনতার এত বছর পরও কাংখিত সুফল থেকে জাতি বঞ্চিত। যার প্রেক্ষিতে ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান সংঘটিত হয়। জাতি ফ্যাসিবাদের ভয়াল থাবা থেকে মুক্তি লাভ করে। কিন্তু সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন হওয়া সরকারী দলের জুলাই গণঅভ্যুত্থান পরিপন্থী অবস্থান জাতিকে ফের শঙ্কিত করছে। আবারো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি জাতি মেনে নিবেনা। স্বাধীনতার সুফলকে জাতির দ্বারে পৌছে দিতে গণভোটের প্রতিফলন ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই।

তিনি বলেন, জামায়াত গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসাবে রক্তস্নাত স্বাধীনতাকে অর্থবহ করতে নিরলসভাবে কাজ করছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে জামায়াত ছাত্র-জনতার সাথে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। স্বাধীনতার সুফল জাতির দ্বারে পৌঁছে দিতে ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। স্বাধীনতাকে অর্থবহ করতে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে ফ্যাসিবাদ কায়েম হতে পারে। ইতোমধ্যে এর আলামত দেখা যাচ্ছে। সংস্কার নিয়ে বর্তমান সরকারী দলের দ্বিমুখী নীতি জাতিকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। যা কোনভাবেই কাম্য নয়, এর ফল ভালও হবেনা। কারণ দাবী আদায়ে ছাত্র-জনতা যেকোন সময় রাজপথে নেমে আসতে পারে।

তিনি বুধবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জুবায়ের বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সিলেটের কৃতি সন্তান জেনারেল এমএজি ওসমানী আজ নানাভাবে উপেক্ষিত যা কোনভাবেই কাম্য নয়। আমরা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট আমলে শাহাদাতবরণকারী সকল শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করছি। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত ও ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠন করা না হলে শহীদের আত্মা শান্তি পাবেনা।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের এমন পতনের পরও সেই একই স্টাইলে দেশ পরিচালনার ফলাফল ভালো হবেনা। ব্যাংক-বীমা থেকে শুরু বিশ্ববিদ্যালয়ের ভিসি, সিটি কর্পোরেশন, জেলা পরিষদসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। এজন্য হাজার হাজার ছাত্র-জনতা জীবন ও রক্ত দেয়নি। তাই সময় থাকতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত একসাথে সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, জেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম প্রমূখ। এছাড়া সভায় সিলেট মহানগরীর বিভিন্ন থানা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে মহান মুক্তিযুদ্ধকে ব্যবহার অতীতে জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে। অথচ আমাদের স্বাধীনতার চেতনা ছিল ঐক্যের, বিভক্তির নয়। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অতীতের সকল ষড়যন্ত্র নস্যাত করে দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছে। অত্যন্ত দুঃখের বিষয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা একটি দল ক্ষমতায় গিয়ে নিজেরা ফ্যাসিবাদী হয়ে উঠতে জুলাই সনদ ও সংস্কার প্রস্তাবকে উপেক্ষা করছে। তারা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিনত করেছে। এমনকি জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে শুধুমাত্র তাদের নিজ দলের লোকদের রেখেছে। অথচ অতীতে এসব কমিটিতে বিরোধী দল ও মতের মানুষকে রাখা হয়েছে। এইধরণের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জনগণ মেনে নিবেনা। জামায়াত জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবসময় রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ।বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top