বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫০:৪৭ অপরাহ্ন

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা শাখা।
বুধবার বিকেল ৫টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, এম এ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহসভাপতি শহিদ আহমদ, জাহেদ আহমদ, মাহফুজ রহমান, সংগ্রাম পরিষদের নিজাম উদ্দিন, আসাদ মিয়া, আল আমিন, সামছুল ইসলাম, মাহিন আহমেদ ও সাজিদনূরসহ অনেকে।
বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি-নির্ভরতা, ভুল পরিকল্পনা, অপচয়, দুর্নীতি ও অস্বচ্ছ চুক্তির কারণে সংকট আরও গভীর হয়েছে।
তারা দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানো, টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে অপচয়-দুর্নীতি বন্ধের দাবি জানান। সংকটের অজুহাতে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো বা বেসরকারিকরণ সমস্যার সমাধান নয় বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিজ্ঞপ্তি





