জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩:০২ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, দলের কোনো ব্যক্তি দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না। যেকোনো নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে যেকোনো অপশক্তির মোকাবিলা করতে হবে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এমপি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে দলকে সংগঠিত থাকতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের ভোটে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংগঠনের ক্ষতি হয়Ñএমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। স্থানীয় নির্বাচনে মতপার্থক্য ভুলে যোগ্যদের এগিয়ে দিতে হবে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা এমপি বলেন, দল সরকারে রয়েছেÑএ বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনকে সুদৃঢ় করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব দিতে হবে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক এমপি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলনে থাকা নেতাকর্মীরাও জুলাই যোদ্ধা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনে প্রকৃত নেতাকর্মীদের বাছাই করা হবে।
বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই করা হবে। সংগঠনকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্থানীয় নির্বাচনে প্রার্থীর যোগ্যতা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে। ঐক্য ও মেলবন্ধনের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে এবং এ ক্ষেত্রে সিলেট জেলা বিএনপি মুখ্য ভূমিকা পালন করবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান আহমদ মুরাদ, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল মন্নান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তছলিম আহমদ নেহার এবং জকিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আহমেদ।
জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ, যুবদলের সভাপতি এড. মোমিনুল ইসলাম মোমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহিলা দলের সভানেত্রী তাসনিম শারমিন তামান্না, তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. ওবায়দুর রহমান ফাহমী এবং জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান। বিজ্ঞপ্তি





