চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হারিছ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হারিছ আলী গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৯টার দিকে এয়ারপোর্ট থানার চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হারিছ আলীসহ দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারিছ আলীর মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
এর সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






