শাবিতে স্বাধীনতা দিবসের কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৯:০৬:০৫ অপরাহ্ন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের পুস্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১১টায় মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্বাধীনতা দিবসরে কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে অংশগ্রহণ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি




