সুনামগঞ্জে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৫:৫৬:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দেড় কোটি টাকার মালামাল। চোখের সামনেই দাউ দাউ করে আগুন জ্বলে শেষ হয়ে গেছে দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা স্বপ্ন। এক রাতেই নিঃস্ব হয়ে পথে বসেছেন এবি এম জাকির হোসেন পারভেজ নামে এক ইলেকট্রিক ব্যবসায়ী।
রোববার রাত সাড়ে ১১ টায় হঠাৎ করে শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন মার্কেটের পেছন দিক থেকে আগুন ছড়িয়ে পড়ে। একে একে ১৫ টি দোকান চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে ছাই হয়ে যাওয়া ব্যবসায়ীর নাম এবি এম জাকির হোসেন পারভেজ। তিনি শহরের জামতলা এলাকার বাসিন্দা। দোকানে দেড় কোটি টাকা মূল্যের ইলেকট্রিক সামগ্রী ছিল। আগুনে দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে তিনি এখন নিঃস্ব।
ক্ষতিগ্রস্ত এবি এম জাকির হোসেন পারভেজ বলেন, গোডাউন ও দোকান মিলে দেড় কোটি টাকার মালামাল ছিল। দেড় ঘন্টাব্যাপী ফায়ার সার্ভিস টিম চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।





