বড়লেখায় রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৫:৫৭:৩৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা রেফারী এসোসিয়েশনের ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২৮ মার্চ বিকালে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমিটি গঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ফুটবলার আমির উদ্দিনের সভাপতিত্বে ও শহীদ-উল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সভায় সম্মতিক্রমে সাবেক ফুটবলার আমির উদ্দিনকে সভপতি, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাফুফে কার্ডপ্রাপ্ত রেফারী লুৎফর রহমান চুন্নুকে সাধারণ সম্পাদক ও রাসেল আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি বাফুফে কার্ডপ্রাপ্ত রেফারী প্রধান শিক্ষক ছয়ফুল হক, সিপার আহমদ ও বদরুল ইসলাম বদর, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মন্টু, সহ-সাধারণ সম্পাদক ছয়েফ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, অর্থ সম্পাদক আব্দুর শুকুর, দপ্তর সম্পাদক আব্দুল করিম মুন্না, প্রচার সম্পাদক এবাদুর রহমান জীবন, আইন বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, কার্যকরী সদস্য- ফয়জুল হক, আরমান আমান, রুহুল আমীন শামীম, সালাহ উদ্দিন, হাসিম রেজা, আব্বাছ উদ্দিন, দেলোয়ার হোসেন লাল, রিপন আহমেদ, জইন উদ্দিন মেসি, মারুফ আহমেদ, সামির আহমদ, গিয়াস উদ্দিন, আবু সুফিয়ান তাম্বুল, আনোয়ার, হোসেন, জাহিদুল ইসলাম, তাপস দাস, সামছুল ইসলাম, সিতেশ, আবু তাহের ও হাফিজ উদ্দিন।




