বিএনপি জনআকাঙ্খা পূরণে কাজ করছে: মিজান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬, ৭:৩৩:২৫ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে গণতন্ত্র বিকশিত ও কাংখিত উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনআকাঙ্খা পূরণে কারণে কাজ করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে, কৃষি ঋণ মওকুফ হয়েছে, বিদ্যুতের মিটার চার্জ বাতিল হয়েছে। শীঘ্রই কৃষি কার্ড চালু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনআকাঙ্খা পূরণ ও কাংখিত উন্নয়ন নিশ্চিত করা হবে। ছাতক ও দোয়ারাবাজারের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবেনা। নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকতে হবে।
তিনি বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের পরিচালনায় দোয়ারবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, উপজেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চেয়ারম্যান, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, তাইবুর রহমান, আমান উল্লাহ, নুর আলী ইমরান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তারেক হোসাইন রাজ, বোগলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহজাহান মিন্টু, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক ওলিউর রহমান, বিএনপি নেতা আব্দুল মোতালেব ভুইঁয়া, কমর আলী, আব্দুর রাজ্জাক, জমির আলী, মুজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম, হাফিজুর রহমান, আশরাফুল আলম জুয়েল, আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন, দোয়ারাবাজার সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইশাদুল হক লাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হিরা, যুবদল নেতা সিদ্দিকুর রহমান, জুয়েল আহমদ, ইলিয়াস আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান অনিক, তানভীর আহমদ, বেলায়েত হোসেন, রুবেল আহমদ, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ পাভেল, যুগ্ম আহবায়ক আজিজুল হক সুমন, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুর রহমান রিয়াদ, ছাত্রদল নেতা খালেদ আহমদ, জুনায়েদ ও রকি মাহমুদ প্রমুখ।
এদিকে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী সম্প্রতি লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে নৌকায় অনাহারে নিহত দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের ভাগ্না উপজেলার কবিরনগর গ্রামের ফাহিম আহমদ মুন্নার পরিবারের খোঁজ নিতে নিহতের বাড়িতে যান। এসময় তিনি নিহতের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারকে শান্তনা প্রদান করেন। বিজ্ঞপ্তি




