লিডিং ইউনিভার্সিটিতে প্রোগ্রাম অ্যাক্রিডিটেশন বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৭:৩০:০৬ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে প্রোগ্রাম অ্যাক্রিডিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১:১৫টায় লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনের গ্যালারী- ১ এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে স্বীকৃতিপ্রাপ্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পেশাগত জীবনে অ্যাক্রিডিটেশন সনদের প্রভাব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, এটি পরোক্ষভাবে শিক্ষার্থীদের একটি সমৃদ্ধ ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করে। যখন কোনো প্রোগ্রাম অ্যাক্রিডিটেশন লাভ করে, তখন শিক্ষার্থী এবং অভিভাবকেরা নিশ্চিত হতে পারেন যে এ প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড বজায় রাখতে সক্ষম। তিনি বলেন, প্রতিটি প্রোগ্রামের সিলেবাস/কারিকুলাম আপগ্রেডেশনের বিষয়ে লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলস উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। তিনি প্রোগ্রাম অ্যাক্রিডিটেশনের বিষয়েও বিভিন্ন মডেল ওয়ার্ক বিশ্লেষণ করে দ্রুততম সময়ে অ্যাক্রিডিটেশন পাওয়ার উদ্েযাগ নেওয়ার জন্য পরামর্শ দেন।
লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক এবং কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্েযকটি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন থাকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রোগ্রাম অ্যাক্রিডিটেশনের বিষয়ে বিস্তারিতভাবে আলোকপাত করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া।
লিডিং ইউনিভার্সিটির আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার কোঅর্ডিনেশনে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. আব্দুল মজিদ মিয়া, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ। কর্মশালায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সকল বিভাগের প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি





