জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল:  জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে


প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৮:৫৩:২০ অপরাহ্ন


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দীর্ঘ ৯ মাস, প্রায় ৩০ টি রাজনৈতিক দলের আলাপ-আলোচনার মধ্যে দিয়ে জুলাই সনদ তৈরি হয়েছিল। আজকে যারা টালবাহানা করেছে, তারা বলেছিল এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি গণভোটের ব্যবস্থা করেন। আমরা বলেছিলাম গণভোট নির্বাচনের আগে করার জন্য। কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছিল নির্বাচন ও গণভোট একইদিনে করার। ড. ইউনূস তাদের কথা রাখতে গিয়ে একদিনে গণভোট ও নির্বাচন দেন। নির্বাচনে বাংলাদেশের ৬৯ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি জনগণের ম্যান্ডেট থাকার পরও সেই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আজকে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি প্রয়োজন হয়, তাহলে বাংলাদেশে আরেকটি জুলাই বিপ্লব হবে। প্রয়োজনে রাজপথ আবার উত্তপ্ত হবে, বাবা আবার ছেলেহারা হবে, তবুও জুলাই সনদ আদায় করা হবে ইনশাআল্লাহ।
রোববার বিকেলে নগরীর চৌহাট্টায় গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এর আগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি মিছিল শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করে চৌহাট্টায় সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
তিনি আরও বলেন, সরকার গঠনের পর প্রথম কাজ ছিল জুলাই সনদ বাস্তবায়ন করা। কিন্তু তারা আজ সরকার গঠন করলেও জুলাইকে বাদ দিতে চাচ্ছে। আমরা বলতে চাই জুলাই শহীদদের সম্মান করে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের প্রত্যেকটি স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তর করবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে যারা জুলাইয়ে জীবন দিয়েছেন, তাদেরকে সম্মানিত করার। যদি প্রয়োজন হয় এবং এভাবে যদি গাদ্দারি করতে থাকেন, বাংলাদেশের মানুষ হাসিনাকে যেভাবে বিদায় করেছে, একইভাবে আপনাদেরকে এদেশ থেকে বিতাড়িত করবে।
ছাত্রশিবিরের সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে শহীদুল ইসলাম সাজু বলেন, গণভোটের বিরুদ্ধে থেকে বর্তমান সরকার তাদের নির্বাচনী প্রচারণায় যদিও গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য বলেছিল, কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম এরা বেঈমানী করবে। নির্বাচন শেষে আজ সরকার গঠনের পর এদেশের মানুষের সাথে, জনগণের সাথে তারা মুনাফেকি করেছে। তারা জনগণের রায়কে মেনে নিতে চায় না। তাদের একেকজন মন্ত্রী একেক কথা বলে। আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে উপেক্ষা করে স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা দেয়। আইনের ব্যাখ্যা দিতে গেলে আপনারা পদে পদে ধরা খাবেন। আপনারা পদে পদে সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধান মেনে জুলাই হয়নি, সংবিধান মেনে দুই হাজার মানুষ শহিদ হয়নি, সংবিধান মেনে প্রায় ৩০ হাজার মানুষ আহত হয় নাই। জুলাই আন্দোলনে ছাত্রজনতা যখন গুলি খেয়ে মরছিল, তখন আপনারা কোথায় ছিলেন তা আমাদের জানা আছে। আপনারা তখন বিভিন্ন গেস্ট হাউজে বসে ভিডিওগুলো দেখছিলেন আর বলছিলেন এই আন্দোলনের সাথে আপনাদের সম্পৃক্ততা নেই। তখন আপনাদের সংবিধান কোথায় ছিল? জনগণের রায়কে মেনে নিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। অন্যথায় ফ্যাসিস্ট হাসিনার পরিণতি আপনাদেরও হবে।
উক্ত বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের ও মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ। মিছিলে ছাত্রশিবির সিলেট মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা

প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা

সাইবার সহিংসতার ৮০ অভিযোগ, ৫৫ জনই নারী

সাইবার সহিংসতার ৮০ অভিযোগ, ৫৫ জনই নারী

সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটে হামে কিশোরের মৃত্যু

সিলেটে হামে কিশোরের মৃত্যু

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা
প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা
সাইবার সহিংসতার ৮০ অভিযোগ, ৫৫ জনই নারী
সাইবার সহিংসতার ৮০ অভিযোগ, ৫৫ জনই নারী
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল
নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সিলেটে হামে কিশোরের মৃত্যু
সিলেটে হামে কিশোরের মৃত্যু
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল
শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি
বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
নগরে শব্দ ও বায়ুদূষণে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
নগরে শব্দ ও বায়ুদূষণে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩
মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top