বড়লেখায় ইয়াবাসহ ১ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৮:৪৩:৩১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা থানা পুলিশ শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আহাদ মিয়াকে গ্রেফতার করেছে। সে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালীজুড়ী গ্রামের মৃত রছিব আলীর ছেলে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ইয়াবাসহ গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




