হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৯:২৯:২০ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ব্রিজ থেকে পড়ে ও অপর জনের গাছের ডাল মাথায় পড়ে মৃত্যু ঘটে। রোববার (৫ এপ্রিল) দুপুরে পৃথক সময়ে জেলা সদরের খোয়াই ব্রিজ এলাকা ও লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার আদমখানী মহল্লার রাখেশ দেবের স্ত্রী গীতা দেব (৫০) ও ভরপূর্ণি গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে ফয়সল মিয়া (৪৮)।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, সকালে ভাইয়ের সঙ্গে চিকিৎসার জন্য জেলা সদরে আসেন গীতা দেব। দুপুরে ফেরার পথে খোয়াই ব্রিজ অতিক্রমকালে অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে একই দিন দুপুরে লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ফয়সল মিয়া। এ সময় হঠাৎ গাছের একটি ডাল ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




