সুবিপ্রবিতে গুচ্ছের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৮:৫৪:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গুচ্ছভূক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান (এ) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। দেশের ২০ বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন জালালাবাদকে জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গুচ্ছভ’ক্ত বিশ্ববিদ্যালসমূহ হচ্ছে, ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়।





