জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

স্কুলের পাশে ময়লা ফেলার সঙ্গে জড়িত দুই হোটেল মালিককে দণ্ড : দৈনিক জালালাবাদে সংবাদ প্রকাশের পর


প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ৯:১৪:২৮ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: অভিযোগ দায়েরের প্রায় ৫ মাস পর দৈনিক জালালাবাদে সংবাদ প্রকাশ হলে অবশেষে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে স্কুলের পাশে খাবার হোটেলের ময়লা ফেলার সঙ্গে জড়িত দুই হোটেল মালিককে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছেন।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার নেতৃত্বে দয়ামীর ইউনিয়নের জয়বুননেছা গার্লস হাই স্কুল সংলগ্ন স্থানে গ্রাম বাংলা ও রাজধানী নামের দুটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা প্রদান করা হয়। গত বছরের ১২ নভেম্বর হোটেলের ময়লা থেকে রেহাই পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।

জানা যায়, রাজধানী হোটেলের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পৃথক তিনটি ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে ড্রেন নির্মাণ করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার প্রতিশ্রুতি প্রদান এবং পূর্বের অপরাধের জন্য ক্ষমা চাওয়ায় কারাদণ্ড মওকুফ করে কেবল নগদ অর্থদণ্ড আদায় করা হয়। গ্রাম বাংলা হোটেলের মালিককে বিদ্যালয়ের দেয়াল সংলগ্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলার অপরাধে ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে কঠোরভাবে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়। অভিযানের দিন থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশ দেওয়া হয়।

স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সিদ্দিকা বেগম বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নেওয়ায় পত্রিকা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।
উল্লেখ্য গত ৩ এপ্রিল দৈনিক জালালাবাদের অনলাইন ভার্সন ও পরদিন প্রিন্ট ভার্সনে জয়বুন্নেছা গার্লস হাই স্কুলের পাশে হোটেলের ময়লা ফেলার সংবাদ প্রকাশিত হয়।

শেষ পাতা এর আরও খবর
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সর্বশেষ সংবাদ
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top