শাবিতে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৮:৫৮:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ক্যান্সার সচেতনতা জ্ঞান বিনিময় : প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এসইওকে হেলথকেয়ার ও আমরা নারী যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন এবং স্কুল অফ লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোঃ ফারুক মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসইওকে হেলথকেয়ারের সহ-প্রতিষ্ঠাতা ফারহানা হাসনা তুলি, আমরা নারী এবং আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এমএম জাহিদুর রহমান, চীনের মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু-এর আন্তর্জাতিক অনকোলজি ওয়ার্ডের উপ-পরিচালক ও সহযোগী প্রধান চিকিৎসক লিন জিং এবং চীনের মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু-এর বাংলাদেশের কান্ট্রি ইনচার্জ এমিলি সি। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করেন।





