শাবি প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ৯:০৫:৪২ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ শুরু হয়েছে|
শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন| রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের ১৬তম কমিটির সহ-সভাপতি ও ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত শিক্ষা ক্যাডার আরাফ আহমদ|
উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন শাবি প্রেসক্লাবের বর্তমান সভাপতি নোমান ফয়সাল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আলম| ¯^াগত বক্তব্য দেন ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচির আহ্বায়ক ও শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র|
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম বিশ্ব দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন| আজকের শুরু হওয়া এই উদ্যোগ সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে| পড়াশোনার পাশাপাশি নিজেদের মানোন্নয়নে এমন কার্যক্রম প্রশংসার| প্রেসক্লাবের যেকোনো ভালো উদ্যোগে কর্তৃপক্ষ সবসময় পাশে থাকবে|
সভাপতির বক্তব্যে নোমান ফয়সাল বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এই কর্মসূচি অন্যতম ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী| এই কমসূচির মাধ্যমে নিজেদের শাণিত করার পাশাপাশি অর্জিত জ্ঞান বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকেরা কাজে লাগাতে পারবেন| শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে শাবি প্রেসক্লাব সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে|
অনুষ্ঠানে ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করায় আরাফ আহমেদকে শাবি প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়| পরবর্তীতে দ্বিতীয় সেশনে ‘ক্যাম্পাস সাংবাদিকতার খুঁটিনাটি’ বিষয়ে আলোচনা করেন তিনি|
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান নাঈম, নাঈম আহমদ শুভ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, বর্তমান সহ-সভাপতি ˆসকত মাহাবুব কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হক, কার্যকরী সদস্য ইকবাল হোসাইন, মাঈন উদ্দিন, নাদির আহমেদ, ইসফাক আলি, কাজী মু. আতহার ও হিমেল হান্নান|




