তাহিরপুরে ধান কাটা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৮:৪৮:০৮ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ ও ধান কাটা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পহেলা বৈশাখের দিনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই ধান কাটা উৎসবের আয়োজন করা হয়।
এর পূর্বে উপজেলা প্রশাসনের আয়োজন নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলাইমান মিয়ার সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নাচ, গান পরিবেশন করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর সার্কেল প্রনয় দে, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য নাসের উজ্জ্বল, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, তোজাম্মিল হক নাসরুম, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসনাত রাসেল, সদস্য সচিব এস এম মুন্না সহ কৃষকগন উপস্থিত ছিলেন।





