বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতায় হাইকমিশন-ইমিগ্রেশন বৈঠক
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৬, ৮:০৮:৩২ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণ, আইনগত সহায়তা এবং ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট দপ্তরের প্রধান মো. হাফিজ বিন আব্দুল্লাহ বাংলাদেশ হাইকমিশনে সৌজন্য সাক্ষাৎ করেন| এসময় তিনি হাইকমিশনার এবং হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন| সভায় মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি নাগরিকদের, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সংশ্লিষ্ট এনফোর্সমেন্ট বিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়|
ˆবঠকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খোলামেলাভাবে তুলে ধরা হয়| বিশেষ করে গুরুতর অসুস্থ বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণ, বিভিন্ন ‘অপারাসি’ বা অভিযানের সময় সন্দেহভাজন ইমিগ্রেশন আইন ভঙ্গকারীদের আটকের ক্ষেত্রে যথাযথ প্রটোকল অনুসরণের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়|
এছাড়া আটক ব্যক্তিদের পাসপোর্টসহ ব্যক্তিগত মালামাল যথাযথভাবে সংরক্ষণ, আটক বাংলাদেশিদের তথ্য দ্রুত হাইকমিশনে প্রেরণ এবং তাদের অধিকার সুরক্ষায় হাইকমিশনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানানো হয়| হাইকমিশনের কর্মকর্তারা বলেন, অনেক সময় আটক ব্যক্তিদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য পেতে বিলম্ব হওয়ায় কনস্যুলার সহায়তা প্রদান জটিল হয়ে পড়ে| এ কারণে দ্রুত তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়|
অন্যদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, কর্মীদের হয়রানি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দমনে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা কামনা করে| তারা বলেন, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমš^য় থাকলে এসব অপরাধ নিয়ন্ত্রণে আরও ইতিবাচক ফল পাওয়া সম্ভব|
সভায় উভয়পক্ষই বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ ও অধিকার সুরক্ষার পাশাপাশি মালয়েশিয়ার প্রচলিত আইন যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে| একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সমš^য়মূলক আলোচনা অব্যাহত রাখার ব্যাপারেও তারা একমত পোষণ করেন|
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এ ধরনের নিয়মিত সংলাপ প্রবাসীদের নানা জটিলতা নিরসন এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|





