জগন্নাথপুরে ভূমি মেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৮:৪৭:৫৫ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের এমপি কয়ছর আহমেদ বলেছেন, ভূমি সম্পদ রক্ষায় আগে নিজেদের সচেতন হতে হবে| শুধু ভূমি নয়, সব বিষয়ে আমাদের আরো সচেতন হওয়া জরুরী| প্রতিটি বিষয়ে আমাদের জানতে হবে, মানতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে| আমাদের ন্যায্য অধিকার আদায় করে নিতে হবে| প্রশাসন ও জনগণসহ সবাই মিলে সুন্দর জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা গড়তে তুলতে চাই|
বুধবার সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য র্যালি, জনসচেতনতামূলক সভা ও ফিতা কেটে ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমি বিরোধ নিস্পত্তি সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর আহমেদ এসব কথা বলেন|
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, বিএনপি নেতা এমএ মুকিত, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর থানার এসআই আল আমিন, পৌর বিএনপির আহবায়ক এমএ মতিন, শিক্ষক হাজের আলী, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া ও সাংবাদিক আল আমিন প্রমূখ|
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছকির আলী, বিএনপি নেতা লুৎফুর রহমান চৌধুরী, রাজু আহমদ, আবুল হোসেন, আবদুস সোবহান, তকবুর হোসেন, উপজেলার ˆসয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ˆসয়দ এমদাদ মিয়া, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|




