লিডিং ইউনিভার্সিটিতে পরিবহন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৮:৫৩:৩৬ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির আয়োজনে পরিবহন ব্যবস্থাপনা, যোগাযোগ ও দক্ষ ড্রাইভিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১ এ অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে লিডিং ইউনিভার্সিটি বদ্ধপরিকর উল্লেখ করে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, লিডিং ইউনিভার্সিটি সবসময়ই শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বিবেচনা করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
কর্মশালার সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট এবং এস্টেট এর ইনচার্জ, ও ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান বলেন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষাকার্যক্রমে পরিবহনের বিকল্প নেই। তাই পরিবহন ব্যবস্থাপনা এবং ড্রাইভারদের ভূমিকা এ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি সবার নিরাপত্তা, আশেপাশের গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করা এবং সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য প্রত্েযক ড্রাইভারকে পরামর্শ দেন।
কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ও কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ, অশালীন কথাবার্তা পরিহার, মোবাইল ব্যবহার, ক্লান্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো, ইমার্জেনসি ব্যবস্থা রাখাসহ ভালোভাবে ড্রাইভিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে লিডিং ইউনিভার্সিটি ব্যতিক্রম, কারণ এ বিশ্ববিদ্যালয় ট্রান্সপোর্ট অরিয়েন্টেড। তিনি গাড়ি চালানোর সময় ড্রাইভারদেরকে মডারেট গতির প্রতি লক্ষ্য রাখা, যেখানে সেখানে গাড়ি না থামানো, সবার মধ্েয পরিবহনের নিয়মাবলী এবং আচরণবিধি লিখিতভাবে থাকার ব্যবস্থা করা, দূর্ঘটনায় কমাতে সচেতনতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ।
লিডিং ইউনিভার্সিটির পরিবহন দপ্তরের সুপারভাইজার (অতিরিক্ত) মো. লোকমান আলীর সঞ্চালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মকর্তা ও ড্রাইভারবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





