সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন কাল
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৬, ৯:৫৩:০১ অপরাহ্ন

ঢাকায় শিশু রামিশাকে নৃশংসভাবে হত্যা, সন্ত্রাস, খুন, ধর্ষণ, চাঁদাবাজিসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সিলেট মহানগর মহিলা জামায়াতের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে উক্ত মানববন্ধন আগামীকাল শনিবার (২৩ মে) বেলা ১১টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচীকে সফল করার জন্য সিলেটের নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী। বিজ্ঞপ্তি





