জেনেভায় শ্রম মন্ত্রী : আঞ্চলিক সম্পর্ক জোরদার করার তাগিদ
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৬, ৭:০৯:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুইজারল্যান্ডের জেনেভায় ১১৪ তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশগ্রহণ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি । মঙ্গলবার (৯ জুন) জেনেভায় আইএলও কার্যালয়ে এই আন্তর্জাতিক শ্রম সম্মেলন অনুষ্ঠিত হয় । আন্তর্জাতিক শ্রম সম্মেলনে এশিয়া প্যাসিফিক গ্রুপের মন্ত্রী পর্যায়ের সভায় সমন্বয়কের ভূমিকা পালন করে বাংলাদেশ ।
সভায় সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। সভায় মন্ত্রী আঞ্চলিক সম্পর্ক জোরদার করার তাগিদ দেন। এছাড়া অংশগ্রহণকারী দেশের শ্রম অধিকারসহ নানা বিষয়ে আলোকপাত করেন তিনি। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার। সভা পরিচালনা করেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদ সোবহান। সভায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মন্ত্রী ও ডেলিগেট প্রধানরা অংশগ্রহণ করেন।





