সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৬, ৭:৫৭:২১ অপরাহ্ন

সিলেটে টানা ২য় দিনের মতো ব্যাংক কার্যালয়ের সামনে পৃথক অবস্থান কর্মসুচী পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সিলেট| মঙ্গলবার সকালে ˆবরী আবহাওয়া উপেক্ষা করে নগরীর তালতলা, জিন্দাবাজার, লালদিঘীরপাড়, আ¤^রখানা, দক্ষিণ সুরমা, শাহপরান ও শিবগঞ্জ এলাকায় ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে পৃথক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়|
ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের ¯^ার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশী হামলার প্রতিবাদে উক্ত কর্মসুচী পালিত হয়| এছাড়াও ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা-উপশাখার সামনে সচেতন গ্রাহকদের সমাবেশ ও অবস্থান কর্মসুচী পালিত হয়| এতে বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন| এসময় গ্রাহক ফোরামের অনুরোধে ব্যাংক কর্মকর্তাগণ কলম বিরতি পালন করেন|
নগরীর জিন্দাবাজার ব্রাঞ্চের সামনে ব্যাংকের গ্রাহক আলেমে দ্বীন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে ও মাওলানা ইকবাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. এ এইচ এম সোলায়মান, এসএম মাহমুদ হোসেন, আব্দুল আলী শাহীন, কামারুজ্জামান ও হাফিজ ˆসয়দ আব্দুল আহাদ|
শাহপরান ব্রাঞ্চের সামনে অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম| শিবগঞ্জ ব্রাঞ্চের সামনে অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তব্য রাখেন সাবেক সিসিক কাউন্সিলার সোহেল আহমদ রিপন ও নজরুল ইসলাম| তালতলায় ইসলামী ব্যাংক অফিসের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বারের আইনজীবী জামিল আহমদ রাজু| লালদিঘীরপাড় ব্রাঞ্চের সামনে অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের আইনজীবী ইয়াসীন খান, আনোয়ার হোসেন পাঠান ও সিদ্দিক আহমদ| আ¤^রখানা ব্রাঞ্চের সামনে অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তব্য রাখেন ক্বারী মাওলানা আলাউদ্দিন ও মাওলানা জুনাইদ আল হাবীব|
পৃথক কর্মসূচীতে বক্তাগণ বলেন, ইসলামী ব্যাংক এদেশের ধর্মপ্রাণ মানুষের রক্ত ও ঘামের প্রতিষ্ঠিত ব্যাংক| দেশে-বিদেশের কোটি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক ব্যাংকটিকে ধ্বংস করতে দেয়া হবেনা| বর্তমান সরকার ক্ষমতায় এসে পতিত আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলে আবারো ব্যাংকটিকে লুটেরাদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র করছে| তারা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর ও দেশের ব্যাংকিং খাত ধ্বংসের অন্যতম মূলহোতা বাংলাদেশ ব্যাংকের সাবেক বরখাস্তকৃত সাবেক ডেপুটী গভর্ণর খুরশীদ আলমকে দিয়ে রাতের আঁধারে ব্যাংক দখলের ষড়যন্ত্র করছে| এর মাধ্যমে তারা ইসলামী ব্যাংককে লুটপাটের মাধ্যমে আবারও দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের দিকে হাঁটছে| ফ্যাসিবাদী কায়দায় গ্রাহকদের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালানো হচ্ছে| এমন পরিস্থিতিতে ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করলে সচেতন গ্রাহকরা ঘরে বসে থাকবেনা| ইতোমধ্যে আস্থাহীনতার কারণে সাধারণ গ্রাহক নিজেদের আমানত তুলে নিচ্ছেন| যা ব্যাংকটি ধ্বংসের ষড়যন্ত্রের সুচনা| অবিল¤ে^ ফ্যাসিবাদের দোসর চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ এবং এমডি ওমর ফারুক খানকে ¯^পদে পুনর্বহাল করতে হবে| বিজ্ঞপ্তি





